Dhaka 6:37 am, Tuesday, 14 July 2026

গাজীপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি ও সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলা।

  • Reporter Name
  • Update Time : 12:24:35 pm, Sunday, 12 July 2026
  • 9 Time View

মোঃ শাহ্ আলম সরকার
স্টাফ রিপোর্টার।
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

১১ জুলাই শনিবার রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর চৌধুরী বাড়ি এলাকার শোভন চৌধুরী মার্কেটে অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রবেশের সময় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এম কাজল খান অভিযোগ করেন, শোভন চৌধুরী মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরীর নির্দেশে একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তিনি আরও দাবি করেন, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে নয়ন নামে একজনসহ কয়েকজন ছিলেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার ওপর এই হামলা চালানো হয়েছে।

হামলার পর এম কাজল খান বাসন মেট্রো থানায় গেলে, অভিযোগ অনুযায়ী, থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এদিকে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, ভয়ভীতি ও হামলামুক্ত পরিবেশে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

সাংবাদিকদের মতে, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তাই এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্যারিসের উপকণ্ঠে ভয়াবহ দাবানল

গাজীপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি ও সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলা।

Update Time : 12:24:35 pm, Sunday, 12 July 2026