Dhaka 1:31 pm, Monday, 6 July 2026

মধ্যরাতে ঘরের ওপর পাথর বোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 12:05:50 pm, Monday, 6 July 2026
  • 27 Time View

মো তুহিন মোল্লা
নড়াইল প্রতিনিধি;
মধ্যরাতে ঘরের ওপর পাথর বোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রীর মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক ঘরের ওপর উল্টে পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু খানম (১২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান।
নিহত শামীমা আক্তার সেতু ও আহত মিতু খানম ওই এলাকার হাফিজার মোল্যার দুই মেয়ে। সেতু স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং মিতু একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে পড়াশোনা শেষে রাতের খাবার খেয়ে দুই বোন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই ট্রাকটি নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের তাদের বসতঘরের ওপর উল্টে পড়ে।

ঘুমন্ত অবস্থায় ট্রাক ও এতে থাকা পাথরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সেতু ও মিতু। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধুনটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭ উদ্যোক্তার মাঝে ৫ লাখ টাকার ঋণ বিতরণ

মধ্যরাতে ঘরের ওপর পাথর বোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রীর মৃত্যু

Update Time : 12:05:50 pm, Monday, 6 July 2026