Dhaka 4:16 am, Monday, 6 July 2026

কালীগঞ্জে মানবসেবাই জনকল্যাণ আমাদের মূল লক্ষ্য এমপি ফজলুল হক মিলন

  • Reporter Name
  • Update Time : 12:12:02 pm, Saturday, 4 July 2026
  • 9 Time View

মোঃ আলমগীর মোল্লা
গাজীপুরে কালীগঞ্জে ৩ জুলাই ২০২৬ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে ,গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এ কথা বলেন।

শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে ১ কোটি ৭০ হাজার টাকার চেক এবং ৭৯ টন জিআর খাদ্যশস্য চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

অনুষ্ঠানে তিনি বলেন, এই অনুদান আমার কোনো দলীয় নেতাকে নয়, আত্মীয়কে নয়, উপজেলার তিন হাজার দুস্থ, অসহায় পরিবার, ১৯টি মাদ্রাসা ও এতিমখানা এবং ৮৩টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এ অনুদান যথাযথভাবে ব্যবহারের জন্য উপজেলা সম্মেলন কক্ষে চেক এবং জিআর খাদ্যশস্য চাল বিতরণ করা হলো।

*সহায়তার বিবরণ*
২০২৫-২৬ অর্থ বছরের মানবিক সহায়তা হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভা, নাগরী, বক্তারপুর, তুমলিয়া, জামালপুর, বাহাদুরশাদী, জাঙ্গালীয়া, মোক্তারপুর ও বাড়ীয়া – মোট ১০টি ইউনিয়নের তিন হাজার দুস্থ, অসহায় পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে জিআর খাদ্যশস্য চাল বিতরণ। বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ৮৩টি প্রতিষ্ঠানের প্রধানদের নিকট ১ কোটি ৭০ হাজার টাকার চেক প্রদান। উপজেলার ১৯টি মাদ্রাসা-এতিমখানায় ১৯ টন চাল বিতরণ।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Re.চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

কালীগঞ্জে মানবসেবাই জনকল্যাণ আমাদের মূল লক্ষ্য এমপি ফজলুল হক মিলন

Update Time : 12:12:02 pm, Saturday, 4 July 2026