Dhaka 5:24 am, Monday, 6 July 2026

মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-মোঃ হুমায়ুন কবির

ময়মনসিংহ নগরীতে এক নারীকে ধর্ষণের অভিযোগের জেরে রাজিব আহমেদ রুবেল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চার ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

রোববার (৫ জুলাই) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড সংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ৩৬ বাড়ি কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করতেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে রাজিব ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং কয়েকজন বন্ধুর সঙ্গে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, গত শুক্রবার তিনি একই বাসার এক নারীকে ধর্ষণ করেন। পরে শনিবার ওই নারীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, ধর্ষণের অভিযোগের পর ক্ষুব্ধ হয়ে ওই নারীর চার ছেলে রাজিবকে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলও জব্দ করা হয়েছে।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি হওয়া নারীর চার ছেলে এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।

এদিকে, পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Re.চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই

Update Time : 10:21:06 pm, Sunday, 5 July 2026