
নিজস্ব প্রতিবেদক:- মিসেস চামেলী আক্তার প্রিয়া
ঢাকা সততা,নিষ্ঠা আর অসীম সাহসিকতার মেলবন্ধনে বিশ্বমঞ্চে শান্তিরক্ষার গুরুদায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত নানা প্রান্তে শান্তি প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রতিনিয়ত প্রস্তুত করছেন আমাদের বীর সেনারা। বিশ্বশান্তিরক্ষায় তাদের এই অদম্য ভূমিকা আজ বিশ্বদরবারে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
বিদেশের মাটিতে প্রতিকূল পরিস্থিতি ও দুর্গম ভূখণ্ডে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কেবল পেশাদারিত্বই নয়, বরং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশ্বজুড়ে শান্তি স্থাপনে তাদের এই নিরলস ত্যাগ ও সাহসী পদক্ষেপ আজ আন্তর্জাতিক মহলে প্রশংসিত। আমাদের এই বীর সেনানীরা কেবল দেশের গর্বই নন, বরং তাঁরা আজ বিশ্ববাসীর কাছে আস্থার এক শক্তিশালী নাম।
দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়বদ্ধ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও বিনম্র অভিবাদন। তাঁদের এই অসামান্য অর্জন বাংলাদেশের পতাকাকে বিশ্বমঞ্চে করেছে সমুন্নত।
🇧🇩 | 🇺🇳
মিসেস চামেলী আক্তার প্রিয়া 



















