Dhaka 4:01 pm, Tuesday, 28 April 2026

সিংড়ায় ব্যানার-ফেস্টুন অপসারণ

  • Reporter Name
  • Update Time : 09:06:15 pm, Tuesday, 22 April 2025
  • 94 Time View

সিংড়ায় ব্যানার-ফেস্টুন অপসারণ

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া পৌর শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করছে সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা থেকে সিংড়া পৌরসভার উপজেলা চত্বর থেকে বাসস্ট্যান্ড হয়ে চলনবিল গেইট পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়।

পৌর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া রায়হান কবির বলেন, সিংড়া পৌর প্রশাসক মাজহারুল ইসলামের নির্দেশনা মোতাবেক আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত করছি। পৌর শহরের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলছে।

সিংড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সৌন্দর্য নষ্ট করে শহরে ব্যানার-ফেস্টুন লাগালে জরিমানা করা হবে। ইতিমধ্যে নিয়মভঙ্গকারী কৃষাণ হোন্ডা শো-রুমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ে না দেওয়া ও মানসিক হতাশা—তিন হত্যাকাণ্ডের পেছনে কারণ:পুলিশ সুপার

সিংড়ায় ব্যানার-ফেস্টুন অপসারণ

Update Time : 09:06:15 pm, Tuesday, 22 April 2025