
মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল আল কাদেরী রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির উদ্যুগে দোয়া
ও ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে জেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় ও আজাদী ময়দানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মোঃ আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ প্রমুখ। এসময় রাজবাড়ী পৌর বিএনটির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের নব-ঘোষিত আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন সহ জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের সদস্যরা। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেন, আজকের ইফতার ও দোয়া মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মোঃ আসলাম মিয়া বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আমরা সবাই দোয়া করবো। আমাদের যে সকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, তাদের জন্য দোয়া করবো। আমরা আগামী নির্বাচনের জন্য সকল নেতাকর্মীদের সাথে নিয়ে জনগণের দোয়ারে যাবো।
মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল আল কাদেরী 


















