Dhaka 8:12 pm, Friday, 24 April 2026

অভিনব কায়দায় কিশোরকে অপহরণের চেষ্টায় ২ জন কে আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমন সংবাদ দিয়ে এক কিশোরকে অপহরণের চেষ্টা করে একদল দুষ্কৃতিকারী। বিষয়টি জানতে পেরে তাদের ধাওয়া দিয়ে ভিকটিম কিশোরকে উদ্ধারসহ দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামে এ ঘটনা ঘটে। অপহৃত কিশোরের নাম সাজ্জাদ হোসেন সৈকত (১৮)। সে মান্দা উপজেলার ঘাটকৈর গ্রামের নুরুজ্জামান মণ্ডলের ছেলে। ঘটনায় আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার সেলিম রেজার ছেলে সজল (৩৩) ও একই এলাকার শামসুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫)।অপহৃত কিশোর সাজ্জাদ হোসেন সৈকত জানায়, ‘আমার বাবা নিয়ামতপুরে মাটি কাটা কাজে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি আমাদের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় বাবা আহত হয়েছেন বলে জানায়। এসময় তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলে আমাকে তুলে নিয়ে ফেরিঘাট হয়ে রাজশাহীর দিকে যেতে থাকে। পথে কুসুম্বা এলাকায় পৌঁছে বাবা কোথায় জানতে চাইলে দুষ্কৃতিকারীরা আমার মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে।’এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সাজ্জাদ হোসেন নামের এক কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদে দুষ্কৃতিকারীদের পেছনে ধাওয়া করা হয়। পরে রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় দুই দুষ্কৃতিকারীকে আটকসহ ভিকটিম সাজ্জাদকে উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা শিক্ষার্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত

অভিনব কায়দায় কিশোরকে অপহরণের চেষ্টায় ২ জন কে আটক

Update Time : 10:22:58 pm, Thursday, 27 February 2025