
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ সোমবার (১৫ জুন) ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক-এর কাছ থেকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সনদপত্র গ্রহণ করেন মোঃ খাইরুল ইসলাম।
জানা গেছে, সততা, নিষ্ঠা, দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর কর্মদক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে।
স্থানীয়রা মনে করেন, মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে ঠাকুরগাঁও সদর উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি ভূল্লী ও রুহিয়া এলাকার জনকল্যাণমূলক কর্মকাণ্ডও নতুন মাত্রা পাবে বলে প্রত্যাশা করছেন তারা।
এ অর্জনের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন।
Reporter Name 


















