
মস্ত মিয়া,বিশেষ প্রতিনিধি:
এপ্রিল ১০/০৪/২০২৬ সময় দুপুর ১.০৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি হলুদ রংয়ের পিকআপ গাড়ি আটক করে। এ সময় পুলিশ পিকআপটি তল্লাশী করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। আরফাতুল ইসলাম (২৪)
পিতা- মোঃ ইমান উদ্দিন
সাং-খাড়েরা
থানা- কসবা
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Reporter Name 


















