
কাজী মোস্তফা রুমি: ঈদুল ফিতর মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ একটি মাস কঠোর সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী মানুষের মধ্যে ছড়িয়ে যায় অনাবিল আনন্দ ও সুখের বার্তা।
তাই পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে সকলের সাথে ভাগাভাগি করে নিতে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথ থেকে বেড়ে ওঠা উদীয়মান তরুণ নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখার সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি ।
সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জিহাদ হোসেন ডিপটি গণমাধ্যমকে বলেন- দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর ঈদুল ফিতর সুখের বার্তা নিয়ে আসে। ঈদ সকল শ্রেণীর পেশার মানুষের মধ্যে সৌন্দর্য, সম্প্রীতি ও ঐকের বন্ধন গড়ে তোলে এবং সম্প্রীতির বন্ধনে সব মানুষকে আবদ্ধ করে। তাই ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে।
ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে এজন্য সবাইকে আন্তরিক হওয়ার উদাত্ত আহ্বান জানাই।
তাই পবিত্র ঈদুল ফিতরের মাহেন্দ্রক্ষণে নাগরপুর উপজেলায় বসবাসরত সকলকে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, ঈদ মোবারক।

কাজী মোস্তফা রুমি: 


















