
নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ৬ নং সিংধা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও গণমানুষের নেতা মোঃ আব্দুল কাইয়ুম মিয়া।
তিনি আসন্ন ৬ নং সিংধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন। ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদুল আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ সিংধা ইউনিয়ন গড়ে তুলি।”
তিনি আরও বলেন, সিংধা ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও যুবসমাজের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে জনগণের প্রত্যক্ষ সমর্থন পেলে ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করবেন।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, মোঃ আব্দুল কাইয়ুম মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৬ নং সিংধা ইউনিয়ন শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
জীবন দেওয়ান উজ্জ্বল 








