
মোল্লা জাহাঙ্গীর আলম-স্টাফ রিপোর্টার:-
আসন্ন ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া সব পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. রাকিব শেখ। বিশেষ করে নিজ ইউনিয়ন ও ওয়ার্ডের পরীক্ষার্থীদের জন্য তিনি দোয়া ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সোমবার ২০ এপ্রিল এক শুভেচ্ছা বার্তায় রাকিব শেখ বলেন, “পরীক্ষা জীবনের শেষ ধাপ নয়। এটি মেধা যাচাইয়ের একটি পর্যায় মাত্র। ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। কঠোর পরিশ্রম আর ধৈর্যই কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনবে।”
তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের পরীক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেবে। আমি দোয়া করি, প্রতিটি শিক্ষার্থী যেন মেধার সঠিক প্রতিফলন ঘটাতে পারে।”
পরীক্ষার্থীদের উদ্দেশে রাকিব শেখ ঘোষণা দেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রে যাতায়াত বা অন্য কোনো সমস্যায় পড়লে তার সঙ্গে যোগাযোগ করতে। তিনি বলেন, “যেকোনো প্রয়োজনে বড় ভাই বা অভিভাবক হিসেবে আমি এবং আমার টিম পাশে থাকব।প্রয়োজনে ০১৯৩১৮৮১৩৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
এছাড়া অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এই সময়ে সন্তানদের ওপর অতিরিক্ত মানসিক চাপ না দিয়ে তাদের সাহস জোগাতে হবে এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে।” তিনি সব পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করেন।
মোল্লা জাহাঙ্গীর আলম 



















