Dhaka 3:12 pm, Wednesday, 22 April 2026

বগুড়া পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হলেন মাননীয় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক দেওয়ান কামরুজ্জামান কাজল:-

ঢাকা থেকে সড়কপথে বগুড়া যাওয়ার সময় যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের মহাসড়কের পথে পথে গণমানুষের ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে মহাসড়কের দ’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন।

সকাল পৌনে নয়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়ক অতিক্রম করার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমবেত ছাত্র জনতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় এবং তাদের শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে।

তারেক রহমান বাসের ভিতর থেকে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সমবেত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সাড়া দেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান তার পাশে ছিলেন।

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানবগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়াঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া
যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের গোলচত্বর ছাড়াও মহাসড়কের সিরাজগঞ্জ অংশের সয়দাবাদ, মুলিবাড়ী,কড্ডার মোড়, কামাখন্দের ঝাউল, বাগবাড়ী, রায়গঞ্জের নলকা, হাটিকুমরুল গোলচত্বর, ভুঁইয়াগাঁতী বাজার ও চান্দাইকোনা বাজারে বিএনপি’র বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় বেলকুচি-চৌহালী উপজেলার বিএনপি দলীয় সংসদ সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. আমীরুল ইসলাম খান আলীম ও চান্দাইকোনা বাজারে রায়গঞ্জ-তাড়াশের বিএনপি দলীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক বিপুলসংখ্যক নেতাকর্মীসহ জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিনাবেতনে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন যশোরে ৪ মেধাবী ছাত্রীর

বগুড়া পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হলেন মাননীয় প্রধানমন্ত্রী

Update Time : 04:30:25 pm, Monday, 20 April 2026