Dhaka 3:31 pm, Tuesday, 4 August 2026

কক্সবাজারে সরকারি বিদ্যুৎ মিটার আত্মসাতের অভিযোগ, পিডিবির কর্মকর্তাকে ঘিরে তোলপাড়

  • Reporter Name
  • Update Time : 07:55:12 pm, Wednesday, 24 June 2026
  • 50 Time View

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে সরকারি বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে বিপুল সংখ্যক সরকারি বিদ্যুৎ মিটার আত্মসাৎ ও বিক্রির চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তা মো. জুবায়ের আল মামুন প্রায় ২০০টি সরকারি অ্যানালগ মিটার অবৈধভাবে সরিয়ে বিক্রির চেষ্টা করেছেন।
অভিযোগকারী এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি সম্পদ হিসেবে সংরক্ষিত বিদ্যুৎ মিটার ব্যক্তিগত নিয়ন্ত্রণে নিয়ে বিক্রির চেষ্টা করা হয়েছে, যা সরকারি সম্পদ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের মধ্যে পড়ে।
এ ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সচেতন নাগরিকদের প্রশ্ন, সরকারি দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা কীভাবে বিপুল সংখ্যক সরকারি মিটার নিজের হেফাজতে নিতে পারেন এবং এতদিন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলো না কেন?
স্থানীয়দের দাবি, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এটি কেবল চুরির ঘটনা নয়; বরং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও দুর্নীতির একটি গুরুতর নজির হিসেবে বিবেচিত হবে। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মো. জুবায়ের আল মামুনের বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

কক্সবাজারে সরকারি বিদ্যুৎ মিটার আত্মসাতের অভিযোগ, পিডিবির কর্মকর্তাকে ঘিরে তোলপাড়

Update Time : 07:55:12 pm, Wednesday, 24 June 2026