Dhaka 8:27 pm, Tuesday, 21 April 2026

কালীগঞ্জে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়নমুলক আলোচনা

  • Reporter Name
  • Update Time : 08:23:58 pm, Sunday, 12 April 2026
  • 24 Time View

মোঃ আলমগীর মোল্লা:

গাজীপুরের কালীগঞ্জে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এমএস ডেভেলপমেন্ট এসোসিয়েটস লিমিটেড এর উপদেষ্টা অতিরিক্ত সচিব (অব.) মো. খুরশিদ ইকবাল রিজভীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আল আমিন সরকার।

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সমীক্ষা দলনেতা মোহাম্মদ রকিবুর রহমান এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির পরিচালক (উপসচিব) ফৌজিয়া রহমান, আইএমইডির উপপরিচালক (সিনিয়র সহকারী উপসচিব) এ টি এম ফরহাদ চৌধুরী, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যতে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন এ ধরনের উদ্যোগ নগর উন্নয়ন ও পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ক্যাশলেস নীলফামারী: ডিজিটাল ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো পূবালী ব্যাংক পিএলসি

কালীগঞ্জে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়নমুলক আলোচনা

Update Time : 08:23:58 pm, Sunday, 12 April 2026