Dhaka 10:05 pm, Tuesday, 21 April 2026

কৃষকের জন্য নিরলস ভাবে কাজ করছে সরকার: এমপি আতাউর রহমান বাচ্চু

  • Reporter Name
  • Update Time : 10:20:11 pm, Saturday, 11 April 2026
  • 26 Time View

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় চলতি অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে এই উপকরণসমূহ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো: আতাউর রহমান (বাচ্চু)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা ও প্রয়োজনীয় উপকরণ আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।”
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ৩ হাজার ৯০০ জন নির্বাচিত কৃষক-কৃষাণীর প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রোকনুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, সরকারের কৃষি বান্ধব নীতির অংশ হিসেবে আউশ ধানের ফলন বাড়াতে এই বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার হাতে পাওয়ায় উপজেলার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাল আমদানির শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন আমদানি

কৃষকের জন্য নিরলস ভাবে কাজ করছে সরকার: এমপি আতাউর রহমান বাচ্চু

Update Time : 10:20:11 pm, Saturday, 11 April 2026