Dhaka 3:40 pm, Tuesday, 21 April 2026

খুলনায় কনস্টেবল নিয়োগ. স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দিলেন এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান

  • Reporter Name
  • Update Time : 10:05:59 pm, Tuesday, 14 April 2026
  • 43 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার:

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ব্রিফিং প্যারেড। নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল ) বিকেল ৪টায় শিরোমনি পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার বলেন, “টিআরসি নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, তদবির বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে।”
তিনি আরও বলেন, “যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি ধাপে কঠোরভাবে নিয়ম অনুসরণ নিশ্চিত করতে হবে।”

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে প্রকৃত যোগ্য ও মেধাবী প্রার্থীদের নির্বাচন করা। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৫, ১৬ ও ১৭ এপ্রিল খুলনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ফোর্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয়

খুলনায় কনস্টেবল নিয়োগ. স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দিলেন এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান

Update Time : 10:05:59 pm, Tuesday, 14 April 2026