Dhaka 1:41 am, Friday, 24 April 2026

খুলনায় নতুন পুলিশ সুপার তাজুল ইসলামের দায়িত্ব গ্রহণ

  • Reporter Name
  • Update Time : 11:12:29 pm, Thursday, 23 April 2026
  • 19 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:

খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে।আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার ২৩ এপ্রিল তিনি খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন।দায়িত্ব গ্রহণের সময় জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ এস এম আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অপস আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক আবির সিদ্দিকী শুভ্র পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল খায়রুল আনাম বিপিএম-সেবা এবং সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মো. আমির হামজা।এছাড়া চারজন সহকারী পুলিশ সুপার শিক্ষানবীশ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন পুলিশ সুপারের যোগদানের মধ্য দিয়ে খুলনা জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খুলনায় নতুন পুলিশ সুপার তাজুল ইসলামের দায়িত্ব গ্রহণ

Update Time : 11:12:29 pm, Thursday, 23 April 2026