
মো: আমিনুল ইসলাম,দামুড়হুদা থানা প্রতিনিধি:
দামুড়হুদায় জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩- ২৯ শে এপ্রিল) উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার সময় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান এর আয়েজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রথমে অনুষ্ঠানের উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়, র্যালি শেষে কমপ্লেক্সের মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলচনার সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মশিউর রহমান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল
এমসময় তিনি জনসচেতনতা বৃদ্ধি, মা ও শিশুর সুস্বাস্থ্য, সুষম খাদ্য গ্রহণ, এবং স্থূলতা প্রতিরোধে মাঠপর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির ভূমিকা অপরিহার্য বলে গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন, আরএমও ডাঃ মহিব্বুল্লাহ,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান,
দামুড়হুদা প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ
এমওডিসি ডাঃ আলমগীর হোসেন এর সঞ্চালায় এসময় আরো উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডাঃ মেহবুবা মুস্তারী মৌ, ডাঃ ইজাজ সিদ্দিকী তন্বয়, ডাঃ রোখসানা খাতুনসহ হাসপাতালের নার্স, কর্মকর্তা-কর্মচারী ও কর্মচারীবৃন্দ।
Reporter Name 


















