Dhaka 3:42 pm, Tuesday, 21 April 2026

গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 09:31:01 pm, Tuesday, 14 April 2026
  • 26 Time View

মোঃ রাসেল মিয়া: গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ সীমান্ত (২০)। তিনি উপজেলার ৪ নং মুক্তিনগর ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের বাসিন্দা এবং মোঃ জাহেদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে সাঘাটা থানার একটি দল ৪ নং মুক্তিনগর ইউনিয়নের মাঝবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত মোঃ সীমান্তকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১১ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মাঝবাড়ী এলাকায় কিছুদিন ধরে গোপনে মাদক কেনাবেচার অভিযোগ ছিল। বিশেষ করে রাতের বেলায় এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বাড়ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগও ছিল। অবশেষে পুলিশের অভিযানে সীমান্ত গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
পুলিশ আরও জানায়, আটক সীমান্ত দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সাঘাটা থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এদিকে, মাদক ব্যবসার বিরুদ্ধে সাঘাটা থানা পুলিশের এমন অভিযানে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল মনে করছেন, নিয়মিত অভিযান চালানো হলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয়

গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Update Time : 09:31:01 pm, Tuesday, 14 April 2026