Dhaka 6:49 am, Wednesday, 22 April 2026

গাজীপুরের কালিয়াকৈর ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল:-
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০:৩৫ মিনিটের দিকে এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্র জানায়,হোপ লুন লিমিটেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে,সংঘর্ষের সময় গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেনকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হয়।এ নিঃস্ব হামলায় মোঃ ফরহাদ হোসেন(৩৭)গুরুতর আহত হন। গুরুত্ব অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুর মহানগর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন,তার ওপরই আগে হামলা চালানো হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে,যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত আহ্ত মোঃ ফরহাদ হোসেন কে উন্নত চিকিৎসার জন্য উতরা একটি বেসরকারী মেডিকেল কলেজ লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন আহ্তে এক সহকারী মোঃ আব্দুল হামিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরের কালিয়াকৈর ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কয়েকজন

Update Time : 11:49:01 pm, Tuesday, 21 April 2026