
মোঃ হারুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি:
গত ২১ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩টা থেকে ৫টার মধ্যে ঘোড়াঘাট থানার পালশা ইউনিয়নের পূর্ব পালশা গ্রামে নিজ বাড়িতে একা অবস্থানকালে অলেদা বেওয়াকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার সংবাদ পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনান্থলে যায় ও তদন্ত কার্যক্রম শুরু করে। পরবর্তীতে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন এর তত্বাবধানে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার শাখা ও ঘোড়াঘাট থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১) মোঃ ফজলে রাব্বী (২৯), ২) মোঃ মুসফিকুর রহমান রাজ (৩৪), ৩) মোঃ নাজমুল হুদা শান্ত (২৬)। এর মধ্যে রাব্বী ও রাজাকে আশুলিয়া থানার গকুল নগর এলাকা থেকে এবং অপর আসামী শান্তকে ঘোড়াঘাট থানার ডুগডুগিহাট দেওগ্রাম এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যার পর লুটকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, অনলাইন জুয়ার আসক্তি ও ঋণের চাপ থেকে মুক্তি পেতে তারা এ চুরির পরিকল্পনা করে। আসামী ফজলে রাব্বীর নিকটাত্মীয় হওয়ায় ভুক্তভোগীর বাড়িতে স্বর্ণালংকার ও টাকা থাকার তথ্য তাদের জানা ছিল। পরিকল্পনা অনুযায়ী তারা বাড়িতে প্রবেশ করে প্রথমে ভুক্তভোগী মুখ চেপে ধরে, হাত-পা বেঁধে ফেলে এবং পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
উদ্ধারকৃত মালামাল
• ১টি স্বর্ণের হার
• ১ জোড়া বালা
• ১ জোড়া চেইন
• ১ জোড়া কানের দুল
• ১ জোড়া ঝুমকা
• ১ জোড়া রুপার নুপুর
Reporter Name 



















