
গাজীপুর মহানগর কোনাবাড়ী মেট্রো থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ১৬:৫০ মিনিট থেকে১৭:৩০ মিনিট পর্যন্ত কোনাবাড়ী থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেনের নেতৃত্বে ৯ নম্বর ওয়ার্ডের কুদ্দুস নগরের কাঁঠাল বাগান এলাকায় রাশেদের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা,৬ বোতল McDowell’s এবং ৬ বোতল Royal Stag ব্র্যান্ডের বিদেশি মদ।
আটককৃতরা হলেন মোঃ উজ্জল মিয়া (৩৫),পিতা: অহিদ মিয়া,মাতা:আলেয়া বেগম,সাং-উলচা পাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর-এবং মোঃ রাশেদ (৩৫),পিতা: দেলোয়ার হোসেন,মাতা:মৃত রাশিদা বেগম, সাং- কুদ্দুসনগর (কাঁঠাল বাগান),কোনাবাড়ী,গাজীপুর।
পুলিশ জানিয়েছে,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
জীবন দেওয়ান উজ্জ্বল 




















