Dhaka 10:20 am, Tuesday, 21 April 2026

চকরিয়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১৩ আসামী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 07:54:49 pm, Thursday, 16 April 2026
  • 5 Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার চকরিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে ১৫ এপ্রিল ২০২৬ তারিখে চকরিয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে নিয়মিত মামলার ৩ জন, ৩ ও ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ জন এবং অন্যান্য পরোয়ানাভুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মোঃ কায়সার (১৮), ইমতিয়াজ (২৫), টুকু মিয়া (৬২), নজরুল ইসলাম প্রকাশ সুজিব, নুর নাহার বেগম, বেলাল উদ্দিন (২৭), মোশারফ হোসাইন, জমির উদ্দিন, সাদ্দাম হোসেন, লিয়াকত আলী (৩৫), সাবের আহাম্মদ বাবুল (৫৮), মিনহাজ (২৫) ও নুর মোহাম্মদ ভুট্টু।
পুলিশ জানায়, চকরিয়া থানা এলাকায় সক্রিয় অপরাধ চক্র, পরোয়ানাভুক্ত আসামী, মাদক কারবারি, চোর-ডাকাত এবং ঘের দখলসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দেশজুড়ে শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করেছেন জননেতা মাইনুল আলম খান কনক

চকরিয়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১৩ আসামী গ্রেফতার

Update Time : 07:54:49 pm, Thursday, 16 April 2026