Dhaka 3:58 am, Friday, 26 June 2026

চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ফিল্ম স্টাইলে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা

ঘটনাটি ২০/৮/২৫। বুধবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের কাশেম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
তবে একাধারে দশ থেকে বারো রাউন্ড গুলি ছুঁড়লেও বাড়িতে থাকা লোকজন অক্ষত রয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে আতঙ্কে রয়েছে হামলার শিকার ওই বাড়ির পরিবারের সদস্যরা।

সরেজমিনে জানা গেছে, সকাল পোনে এগারটার দিকে দুটি মোটরসাইকেলযোগে মাক্স পরিহিত ছয় যুবক বাড়ির প্রধান ফটকের সামনে দাড়ায়।

এর মধ্যে পিস্তল হাতে তিনজনসহ চারজন প্রধান ফটক দিয়ে বাড়িতে প্রবেশ করেই বাড়ির দোতলার বারান্দা ও নিচ তলার জানালা লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় বারান্দা ও জানালার গ্লাস ভেদ করে গুলি ঘরের ভেতরে প্রবেশ করে।

তবে পরিবারের সদস্যরা বাড়ির অপর প্রান্তে থাকায় অক্ষত থাকে। দুর্বৃত্তরা গুলি ছোঁড়ার পর পর দ্রুত পালিয়ে যায়।

বাড়ির কেয়ারটেকার অটো চালক মোঃ নুর নবী বলেন, ঘটনার দশ মিনিট আগে অটো নিয়ে ইছাপুর বাজারের উদ্দেশ্য যাচ্ছিলেন।

ঘটনাস্থলের একটু অদূরে স্লইস গেট মোড়ে লাল ও নীল দুটি মোটরসাইকেলযোগে মাক্স পরিহিত ছয়জনকে দেখেছিলেন ওই এলাকার দিকে যেতে। তারা যে এ ঘটনা ঘটাবেন তা জানতেন না। পরে ফোন পেয়েই ঘটনার সত্যতা দেখতে পান।

এদিকে ঘটনার সময় কাশেম তালুকদারের মেঝো ছেলে সদ্য দুবাই ফেরত মাহবুল আলম বাড়িতেই পরিবার নিয়ে ছিলেন।

তিনি ঘুম ছিলেন জানিয়ে বলেন, ঘটনার আধা ঘন্টা পর এলাকার একজনের ফোন পেয়ে অবগত হন গুলি ছোঁড়ার ঘটনা।

পরিবারের অন্য সদস্যরা যার যার কাজে ব্যস্ত ছিলেন বলে জানান তিনি। তার আগেরদিন বাড়ির প্রধান ফটকের কাজ চলছিল পরিবারের সদস্যরা শব্দ শুনলেও গুলির শব্দ বুঝতে পারেন নি জানিয়ে তিনি বলেন, ভেবেছিলেন ফটকের কাজ চলছে।

বাড়ির কেয়ারটেকার নুর নবী আরো জানান, বাড়ির বড় ছেলে আবুল কালাম সকালে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। তার পরিবার উমরা করতে সৌদিতে অবস্থান করছেন।

অপরদিকে ছোট ছেলে ব্যবসায়ী ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করছেন।

তবে গুলি ছোঁড়ার লক্ষ্য জাহাঙ্গীর আলমের দোতলার ঘর ও আবুল কালামের নিচতলার রুমের জানালা। কি কারণে এ ঘটনা তা জানেন না পরিবারের কেউ।

এদিকে ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

জানতে চাইলে গুলি ছোঁড়ার ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, দুই মোটরসাইকেল যোগে ছয় যুবক ঘটনাস্থলে আসলেও দুইজন বাড়ির বাইরে মোটরসাইকেলে অবস্থান করছিল।

ভেতরে চারজনের মধ্যে তিনজন গুলি ছুঁড়েছে। তাদের পরিচয় শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে। এখনো পর্যন্ত মামলা হয়নি জানিয়ে তিনি আরো বলেন পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মহাদেবপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, অনিয়মে জরিমান

চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ফিল্ম স্টাইলে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা

Update Time : 07:56:08 pm, Wednesday, 20 August 2025