Dhaka 8:29 pm, Tuesday, 21 April 2026

চড়ক পূজাকে কেন্দ্র করে তরুণীর ত্রিশূলবিদ্ধ, এলাকায় চাঞ্চল্য

  • Reporter Name
  • Update Time : 10:06:03 pm, Sunday, 12 April 2026
  • 26 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গঙ্গা রাম পুর ইউনিয়নের সুকদাড়া এলাকায় চড়ক পূজাকে কেন্দ্র করে এক তরুণীর ত্রিশূলবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার ১০ এপ্রিল রাতে ঘটনাটি ঘটে। তরুণীর বয়স ২২ বছর বলে জানা গেছে। তিনি নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ত্রিশূলের আঘাত পান। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কিছু মানুষ এটিকে ধর্মীয় ঘটনার সঙ্গে যুক্ত করে বলছেন, চৈত্র মাসে চড়ক পূজার সময় ‘মহাদেবের ত্রিশূল’ দ্বারা এমন ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনার কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনাটি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সংশ্লিষ্টদের মতে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ক্যাশলেস নীলফামারী: ডিজিটাল ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো পূবালী ব্যাংক পিএলসি

চড়ক পূজাকে কেন্দ্র করে তরুণীর ত্রিশূলবিদ্ধ, এলাকায় চাঞ্চল্য

Update Time : 10:06:03 pm, Sunday, 12 April 2026