Dhaka 7:00 pm, Saturday, 25 April 2026

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 10:22:03 pm, Tuesday, 11 March 2025
  • 86 Time View

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলা ও একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামী লোকমান হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১০ মার্চ দিবাগত রাতে তাকে গোবিন্দনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। লোকমান হোসেন ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের পুত্র। ছাতক থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুস ছাত্তার, এসআই মোঃ সিকান্দর আলী, এস আই
আশরাফ, এএসআই মোঃ তোহা, এএসআই সাইফুর রহমান, এএসআই শওকত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। ছাতক থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুস ছাত্তার জানান, ছাতক থানার মামলা নং-১৫,তাং-১০.০২.২০২৫ খ্রি, এর সন্দিগ্ধ আসামি এবং থানার মামলা নং-১৪(৩) ২০২৫ এর এজাহারনামীয় আসামি লোকমান হোসেন। সে ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি, সিলেট মহা-নগর শ্রমিকলীগের সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সদস্য ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। ছাতক থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোখলেছুর আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

Update Time : 10:22:03 pm, Tuesday, 11 March 2025