Dhaka 12:49 pm, Friday, 5 June 2026

‘জয় বাংলা’স্লোগান কে কেন্দ্র করে উখিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ,ছেলেকে বাঁচাতে মায়ের প্রাণ

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম:-
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান লেখাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে ভয়াবহ সংঘর্ষে ছেলেকে রক্ষা করতে গিয়ে নিহত হয়েছেন এক মা। নিহত সৈয়দা বেগম স্থানীয় সাব্বির আহমদের স্ত্রী বলে জানা গেছে।

শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে এলাকায় দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় অভিযোগ দিলেও মামলা না হওয়ায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছিল।

ঘটনার সূত্রপাত হয় শনিবার রাতে ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়া নিয়ে। এ নিয়ে ছাত্রলীগ নেতা ইউনুসের সঙ্গে বিরোধ বাধে। একপর্যায়ে ইউনুসকে মারধর করা হলে তাকে বাঁচাতে এগিয়ে যান এনজিওকর্মী আবদুর রহমান ইমরান। অভিযোগ রয়েছে, তখন হামলাকারীরা ইমরানকেও বেধড়ক মারধর শুরু করে।

পরিবারের দাবি, ছেলেকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে গেলে ইমরানের মা সৈয়দা বেগমকেও নির্মমভাবে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা মিজান সিকদার, আব্দুল করিম, আকাশ, সাইফুল সিকদার, ছৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, ছালাম সিকদার, ছাত্রদল নেতা জিসান এবং অ্যাম্বুলেন্স চালক শামসুল আলমের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে মারধরের শিকার ইউনুসকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হলেও এখন পর্যন্ত হামলার ঘটনায় বিএনপি বা ছাত্রদলের কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা ও সামাজিক বিভাজনের কারণে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘জয় বাংলা’স্লোগান কে কেন্দ্র করে উখিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ,ছেলেকে বাঁচাতে মায়ের প্রাণ

Update Time : 11:32:19 pm, Saturday, 16 May 2026