Dhaka 12:48 am, Monday, 22 June 2026

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : 08:03:34 pm, Sunday, 21 June 2026
  • 3 Time View

কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় ছৈয়দ নুরের দোকানের সামনে পাকা সড়কে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে ২১ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে র‌্যাবের দলটি সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল কৌশলে এলাকা ঘিরে ফেলে এবং একজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি আবসার মিয়া (২০)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা নুরুল আলম এবং মাতা আমেনা খাতুন।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় উদ্ধারকৃত ৩০ হাজার পিস ইয়াবা, ৪টি মোটরসাইকেল এবং আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মোহনগঞ্জে প্রভাবশালীদের দখলদারিত্ব ও নির্যাতনের অভিযোগ, আইনের আশ্রয় নিয়ে নিরাপত্তা চাইলেন দুই নারী

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি আটক

Update Time : 08:03:34 pm, Sunday, 21 June 2026