Dhaka 9:22 am, Sunday, 26 April 2026

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 08:05:20 pm, Tuesday, 18 March 2025
  • 88 Time View

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার এম এ মতিন:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফরহাদ ইসলাম(১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নীলফামারী রংপুর মহাসড়কের পুটিমারী ইউনিয়নের সাদুরারপুল বাজার নামক স্থানে। সে একই ইউনিয়নের মন্থনা গ্রামের আনছার আলীর ছেলে ও বেগম খালেদা জিয়া স্কুলের দশম শ্রেনির ছাত্র। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে কিশোরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্র জানা গেছে, বেগম খালেদা জিয়া স্কুলের দশম শ্রেনির ছাত্র ফরহাদ হোসেনের স্কুল বন্ধ থাকার কারনে সে কিশোরগঞ্জ বাজারে নিয়মিত কোচিং করতে আসে। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে ফরহাদ ও তাঁর সহপাঠি আকাশ ইসলামসহ দুজনে বাইসাইকেলে করে কিশোরগঞ্জ বাজারের উদ্দেশ্যে কোচিং করার জন্য আসলে সাদুরারপুল বাজার থেকে দুইশতগজ উত্তর দিকে আমিনুরের বাড়ির কাঁছে পৌছামাত্র পিছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক ফরহাদকে চাঁপা দেয়। এসময় এলাকাবাসী ফরহাদকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত্যু ঘোষনা করে। এদিকে উত্তেজিত জনতা ফরহাদের মৃত্যুর খবরে আটককৃত ট্রাকটি পুড়িয়ে ফেলার চেষ্টা করলে কিশোরগঞ্জ থানা পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল ছাত্র ফরহাদের লাশ পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছে। আর ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীর শিবপুরে চলতি মৌসুমে বোরো ধানের নমুনা শস্য কর্তন উৎসবের উদ্বোধন 

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

Update Time : 08:05:20 pm, Tuesday, 18 March 2025