Dhaka 12:32 am, Saturday, 1 August 2026

ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতির পিতার মৃত্যুতে উজ্জ্বলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:মিসেস চামেলি আক্তার প্রিয়া

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদের পিতা মো. ছাহের উদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাংবাদিক, সমাজসেবক ও ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল।

এক শোকবার্তায় তিনি বলেন, একজন পিতার মৃত্যু পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তাঁদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

উল্লেখ্য, মো. ছাহের উদ্দিন গত ৩০ জুলাই ২০২৬ রাত ৯টায় রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মরহুমের জানাজার নামাজ ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বাদ জুমা নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাঁপ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা ও দাফনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতিসহ দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

শোকবার্তায় মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল মহান আল্লাহর দরবারে দোয়া করেন, “আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমীন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চট্টগ্রামে শ্রমিকবাহী বাসের চাপায় প্রাণ গেল দুই নারী, গর্ভের সাত মাসের শিশুও বাঁচল না; শোকে স্তব্ধ ঝিওরী গ্রাম

ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতির পিতার মৃত্যুতে উজ্জ্বলের শোক প্রকাশ

Update Time : 10:07:09 pm, Thursday, 30 July 2026