Dhaka 6:15 pm, Monday, 15 June 2026

তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা

আসাদুজ্জামান আপেল,পঞ্চগড় প্রতিনিধি ১১ জুন ২০২৬

পঞ্চগড়ে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আদর্শ ক্লিনিকে মাত্র তিন দিনের ব্যবধানে এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরপর এমন মর্মান্তিক ঘটনার পর প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ঘটনাগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ক্লিনিকটি পরিদর্শন করে অপারেশন থিয়েটার (ওটি) ও লেবার রুম সিলগালা করেন। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ক্লিনিকটির সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, গত ৭ জুন রাতে আদর্শ ক্লিনিকে নরমাল ডেলিভারির সময় মনিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তারের নবজাতকের মৃত্যু হয়। এর দুই দিন পর, ১০ জুন সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নূরনবীর স্ত্রী পাপড়ি আক্তারের প্রসবকালীন সময়ে প্রথমে নবজাতকের মৃত্যু ঘটে। পরে প্রসূতি পাপড়ি আক্তারও মৃত্যুবরণ করেন।

পরপর এসব মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজনরা চিকিৎসায় অবহেলা, দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগ তুলেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদর্শ ক্লিনিকের হালনাগাদ লাইসেন্স নেই। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্লিনিকটির অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে।”

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও নিহতদের পরিবার।

ছবির ক্যাপশন: চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
পঞ্চগড়ে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে একটি বেসরকারি ক্লিনিকের ওটি ও লেবার রুমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাগমারার গোয়ালকান্দিতে মাদকের বিস্তার: প্রশাসনের নজরদারি দুর্বলতার অভিযোগ

তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা

Update Time : 10:39:13 pm, Thursday, 11 June 2026