Dhaka 8:26 pm, Tuesday, 21 April 2026

দিনাজপুরের হিলিতে অর্থের লোভে বাবাকে অপহরণ, ১৩ দিন পর উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 10:04:47 pm, Sunday, 12 April 2026
  • 1 Time View

মোঃ মাহবুব হোসেন মেজর, হাকিমপুর,দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে অর্থের লোভে বাবাকে অপহরণের অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রী, ছেলে-মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে। অবশেষে অপহরণের ১২ দিন পর ভিকটিম মেহের আলী (৬২)কে উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এসআই সুজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বগুড়া থেকে তাহাকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ভা(ওসি) মোঃ জাকির হোসেন।

পুলিশ জানায়, হিলি মহিলা কলেজপাড়া এলাকার বাসিন্দা মেহের আলীকে তার তালাকপ্রাপ্ত স্ত্রী, ছেলে-মেয়ে ও জামাই অপহরণ করেছে, এমন অভিযোগ করেন ভিকটিমের বর্তমান স্ত্রী। অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

আজ রোববার (১২ এপ্রিল) সকালে, ওসি জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মেহের আলী জানান, গত ৩১ মার্চ রাত আনুমানিক ৩টার দিকে তাহার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীসহ ছেলে-মেয়ে ও জামাই তাকে জোরপূর্বক অপহরণ করে। প্রথমে তাকে জয়পুরহাটের আক্কেলপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। পরে পুলিশের তৎপরতা টের পেয়ে তাকে বগুড়ার একটি সেফ হোম মাদক নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মেহের আলী বর্তমানে চিকিৎসাধীন থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের দ্রত গেফতার করা হবে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ক্যাশলেস নীলফামারী: ডিজিটাল ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো পূবালী ব্যাংক পিএলসি

দিনাজপুরের হিলিতে অর্থের লোভে বাবাকে অপহরণ, ১৩ দিন পর উদ্ধার

Update Time : 10:04:47 pm, Sunday, 12 April 2026