Dhaka 10:55 am, Friday, 5 June 2026

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক মোঃ রেজাউল করিম রেজা:- চাঁদপুরজুড়ে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি প্রশাসন ও নেতাকর্মীদের
দীর্ঘ ২২ বছর পর আগামী শনিবার তারেক রহমান-এর চাঁদপুর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতোমধ্যে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা গ্রহণ করেছেন ব্যাপক প্রস্তুতি।
চাঁদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। জেলার বিভিন্ন স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নিরাপত্তা জোরদারে কাজ করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল।
জানা গেছে, প্রধানমন্ত্রী শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় অংশ নেবেন তিনি। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এরপর তিনি চাঁদপুরে পৌঁছে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে শাহরাস্তি ও সদর উপজেলায় গুরুত্বপূর্ণ দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন উল্লেখযোগ্য। সংশ্লিষ্টদের মতে, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, নৌ-যোগাযোগ ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বৃহৎ জনসমাবেশে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। এ উপলক্ষে কলেজ মাঠ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনেও নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এই সফর জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 11:12:47 pm, Friday, 15 May 2026