
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুসুস্থতা কামনায় ছাত্র শিবিরের দোয়া
নিজস্ব প্রতিবেদক ডাঃরোকসানা আক্তার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষ হীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দোয়া মাহফিল
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফেনীতে বিশেষ দোয়া ও মোনাজাত করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলার দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নস্থ সিলোনীয়া মডেল শাখার উদ্যোগে আয়োজিত দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল।
স্থানীয় আল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত উক্ত দোয়া ও মোনাজাতে বিশেষ অতিথি হিসাবে অংশ নিয়ে মোনাজাত পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা হাবিবুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন সিলোনীয়া মডেল শাখা ছাত্র শিবিরের সভাপতি তানভীর বিন মিশকাত ও সেক্রেটারী জেনারেল মো.ছামিসহ সংগঠনটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থক বৃন্দের একাংশ।
নিজস্ব সংবাদদাতা ডাঃ রোকসানা আক্তার 












