Dhaka 2:12 pm, Thursday, 23 April 2026

ধর্মপাশায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন সংস্কার, আলোকিত হলো ৩০টি গ্রাম

নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল:-
সুনামগঞ্জ জেলার জামাল গঞ্জ পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের আওতাধীন ধর্মপাশা উপজেলায় ০৫নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩০ টি গ্রামের বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় অবশেষে আলো ফিরে পেয়েছে প্রায় ৩০টি গ্রাম। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া ও তার ছিঁড়ে যাওয়ায় এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়,ফলে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
সুনামগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এর দূরদর্শী দায়িত্ব পালনে বিদ্যুৎ বিভাগের জরুরি উদ্যোগে দ্রুত মেরামত কার্যক্রম শুরু করা হয়। দিন-রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত লাইন পুনঃস্থাপন করে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে করে কয়েকদিনের অন্ধকার কাটিয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন গ্রামবাসী।
স্থানীয়রা জানান,বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা ও দৈনন্দিন কাজকর্মে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি ভোগান্তির শিকার হন। বিদ্যুৎ ফিরে আসায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
এদিকে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেনাপোলে অমানুষিক নির্যাতনের পর হত্যা,মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

ধর্মপাশায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন সংস্কার, আলোকিত হলো ৩০টি গ্রাম

Update Time : 12:02:30 am, Wednesday, 1 April 2026