Dhaka 12:20 pm, Tuesday, 21 April 2026

নওগাঁর মহাদেবপুরে পুকুর থেকে কোটি টাকার রাধা-কৃষ্ণের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 08:34:24 pm, Wednesday, 15 April 2026
  • 10 Time View

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি পুকুর থেকে কোটি টাকা মূল্যের প্রাচীন রাধা-কৃষ্ণের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদনপুর জাদনের মোড় এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ৭ কেজি এবং এটি কষ্টিপাথরের তৈরি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি বেশ পুরাতন এবং এর বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে।
মহাদেবপুর থানার এক কর্মকর্তা জানান, মূর্তিটি কীভাবে পুকুরে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এমন মূল্যবান ও ঐতিহাসিক নিদর্শন উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, মূর্তিটি যথাযথ সংরক্ষণ ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী.

নওগাঁর মহাদেবপুরে পুকুর থেকে কোটি টাকার রাধা-কৃষ্ণের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Update Time : 08:34:24 pm, Wednesday, 15 April 2026