Dhaka 12:15 pm, Tuesday, 21 April 2026

নওগাঁর মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক

  • Reporter Name
  • Update Time : 08:32:12 pm, Wednesday, 15 April 2026
  • 8 Time View

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক করেছে স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকাপুর স্কুল মোড়ে এসব সার আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলা থেকে বাগমারা উপজেলায় পাচারের উদ্দেশ্যে দুটি ভটভটিতে করে ৪৫ বস্তা সার নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী কালিকাপুর স্কুল মোড়ে যানবাহন দুটি আটক করে। পরিস্থিতি বেগতিক দেখে চালকেরা ভটভটি ফেলে পালিয়ে যান।
পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে। আটক সারের মধ্যে ২০ বস্তা টিএসপি এবং ২৫ বস্তা ডিএপি ছিল। মালিকের সন্ধান না পাওয়ায় প্রশাসন নির্ধারিত সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের কাছে সারগুলো বিক্রি করে দেয়। টিএসপি প্রতি বস্তা ১৩৫০ টাকা এবং ডিএপি প্রতি বস্তা ১০৫০ টাকা দরে বিক্রি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহসহ স্থানীয় কৃষকেরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, মালিক না থাকায় সরকারি নির্ধারিত দামে সারগুলো কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী.

নওগাঁর মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক

Update Time : 08:32:12 pm, Wednesday, 15 April 2026