Dhaka 7:04 pm, Sunday, 2 August 2026

নওগাঁর সাপাহারে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা, মাটিচাপা দেওয়া হলো ফেলে রাখা পশুর চামড়া

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:-
নওগাঁর সাপাহার উপজেলার একটি গ্রামীণ সড়কের পাশে ফেলে রাখা বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের নির্দেশনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাপাহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুর্গন্ধ ছড়ানো চামড়াগুলোতে ব্লিচিং পাউডার প্রয়োগ করে মাটিচাপা দেওয়া হয়েছে। এতে এলাকাবাসী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার বিভিন্ন গণমাধ্যমে উপজেলার সদর ইউনিয়নের পিছলীডাঙ্গা-সাহাবাজপুর গ্রামীণ পাকা সড়কের পাশে প্রায় এক ট্রাক পরিমাণ গরু, ছাগল ও ভেড়ার চামড়া পড়ে থাকার সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, পচন ধরায় চামড়াগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং পরিবেশ দূষণ ও রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। পরে সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে চামড়াগুলো মাটিচাপা দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে দুর্গন্ধের কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। চামড়াগুলো অপসারণ ও মাটিচাপা দেওয়ার পর পরিবেশের অবস্থার উন্নতি হয়েছে এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।

এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ায় উপজেলা প্রশাসন, সাপাহার ইউনিয়ন পরিষদ এবং বিষয়টি তুলে ধরায় গণমাধ্যমকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, “উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ছুটির দিনেও উন্নয়নের কাজে ব্যস্ত মোহনপুর ইউএনও ফাহিমা বিনতে আক্তার

নওগাঁর সাপাহারে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা, মাটিচাপা দেওয়া হলো ফেলে রাখা পশুর চামড়া

Update Time : 04:40:50 pm, Friday, 5 June 2026