Dhaka 8:42 am, Wednesday, 22 April 2026

নওগাঁ জেলার পোরশায় নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:-

নওগাঁর পোরশায় নেশাগ্রস্থ ছেলের প্রতি অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমান আদালতে তুলে দিলেন বাবা। বুধবার উপজেলার ছাওড় ইউনিয়নের নোনাহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পারভেজ(৩৪) নামে ওই ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, নোনাহার পশ্চিমপাড়া গ্রামের মাহমুদুল নবীর ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝে-মাঝে সে অবৈধ মাদক সেবন করে পরিবারের লোকজন সহ স্থানীয়দের সাথে উসৃংখল আচরণ করে এবং শান্তি শৃংখলা বিনষ্ট করে। বুধবার দুপুরে বিষয়টি তার বাবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পারেভজকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, নেশাগ্রস্থ পারভেজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা ছেলেকে ভ্রাম্যমান আদালতের কাছে তুলে দেন। এসময় সে আদালতের কাছে তার দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দন্ডবিধি অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচশত টাকা অর্থদন্ড দেয়া হয়। দন্ডিত পারভেজকে জেলে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁ জেলার পোরশায় নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা

Update Time : 10:21:55 pm, Wednesday, 8 April 2026