Dhaka 12:42 am, Saturday, 27 June 2026

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেফতার ১

মোঃ মমিন আলী,নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল নওগাঁ সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, একজন ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চোলাই মদ বহন করে ভাঙারীপট্টি এলাকায় আসছেন। এমন তথ্যের ভিত্তিতে ননিয়াপট্টি এলাকার ভাঙারী এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়।

দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কাজল ভাঙারীর দোকানের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশায় থাকা একটি প্লাস্টিকের বস্তা সন্দেহজনক মনে হলে উপস্থিত সাক্ষীদের সামনে সেটি খুলে দেখা হয়। বস্তার ভেতর থেকে স্পিড ও মজো ব্র্যান্ডের ছোট বোতলে সংরক্ষিত মোট ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অটোরিকশার চালক লছির উদ্দিত (৫৭), পিতা: অহির উদ্দিন, গ্রাম: একডালা পূর্বপাড়া, থানা ও জেলা: নওগাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করেছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, নওগাঁ জেলায় মাদক নির্মূল এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেফতার ১

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেফতার ১

Update Time : 11:05:52 pm, Friday, 26 June 2026