Dhaka 3:31 pm, Tuesday, 4 August 2026

নওগাঁ জেলা পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 08:56:49 pm, Wednesday, 24 June 2026
  • 43 Time View

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃকামাল উদ্দিন -এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রাকিবুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর পুষ্টির অভাব পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্ধত্ব প্রতিরোধ করে। ক্যাম্পেইন সফল করতে তারা মাঠ পর্যায়ের কর্মী, স্বেচ্ছাসেবী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় জানানো হয়, আগামী ২৮শে জুন উপজেলার ১৪৫টি কেন্দ্রে একযোগে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কনসার্টের ডাঃ নাদিম সরকার,ডাঃইমামুল আরেফিন, উপজেলা ইপিআই টেকনিশিয়ান সাহাবুল আলম, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলামসহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির উদ্দিন (বাবু) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

নওগাঁ জেলা পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Update Time : 08:56:49 pm, Wednesday, 24 June 2026