Dhaka 4:01 am, Friday, 26 June 2026

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বিকেলে সরকারি পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে প্রেসক্লাব চত্তরে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রবীণ নেতা অ্যাডভোকেট এম. এ. মান্নান। তিনি সভায় বলেন, “স্বেচ্ছাসেবক দল স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে সংগঠন জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুক্কুর খান, জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, যুবদলের সদস্য সচিব আবু কাউছার আহামেদ, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক বাইজিদ বাবু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোমেন মৃধা, সদস্য সচিব মো: জসিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হিরা প্রমুখ।

সভায় বক্তারা আরও বলেন, স্বেচ্ছাসেবক দল দেশের সর্বস্তরে জনগণের পাশে থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মহাদেবপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, অনিয়মে জরিমান

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : 08:19:51 pm, Wednesday, 20 August 2025