Dhaka 2:14 pm, Tuesday, 28 April 2026

নরসিংদীতে এক মেম্বারকে কুপিয়ে হত্যা করলো প্রতিপক্ষ

নরসিংদীতে প্রবাস ফেরত ভাইকে দেখতে বাড়ি আসা সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকারকে (৩০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ২২ ইং এপ্রিল,মঙ্গলবার দুপুরে নরসিংদীর সদর উপজেলার আলোক বালীতে এ ঘটনা ঘটে।

আমির হোসেন সদর উপজেলার আলোক বালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড এর সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান,চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায়,গত ৫ আগস্টের পর থেকে এলাকার বাইরে ছিলেন আমির হোসেন সরকার। নয় বছর পর প্রবাসফেরত ভাইকে দেখতে আজ (মঙ্গলবার) গোপনে বাড়িতে আসেন তিনি। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম আমির হোসেনসহ আরও একজন।

স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্পিডবোটে করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেন মেম্বারকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।নিহতের ভাই সোহরাব মিয়া (২৭) বলেন,সোমবার রাতে আমার বড় ভাই রফিকুল ইসলাম নয় বছর পর মালয়েশিয়া থেকে দেশে আসেন। ঢাকার বিমানবন্দর থেকে রাতে বাসায় নিয়ে আসেন অপর ভাই আমির হোসেন সরকার। আজ দুপুরে আমির হোসেন সরকার ও রফিকুল ইসলাম এই দুজনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় বিএনপি নেতা জব্বার, তারা মিয়া (২৮), আমিরুল (২৬), শামসুল হকের ছেলে আলী (২৫), জিহাদ (২২), খোকন মিয়া (২৬) সহ আরো ১০-১২ জন।

হাসপাতালে নেওয়ার পথে আমার ভাই মারা যায়। আমার ভাই এর হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক মিলন বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছেন। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে,প্রচারে সুপার স্টার দেব

নরসিংদীতে এক মেম্বারকে কুপিয়ে হত্যা করলো প্রতিপক্ষ

Update Time : 10:53:00 pm, Tuesday, 22 April 2025