Dhaka 1:41 am, Monday, 27 April 2026

নরসিংদীর ভাগদী বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র ডাকাতি হয়েছে। ডাকাতরা নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৬ এপ্রিল) ভোরে ঘোড়াশালে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পার্শ্ববর্তী পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ অন্তত ৪টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, “ভোরের দিকে তিনটি মোটরসাইকেলে ৫-৬ জন দুর্বৃত্ত উপকেন্দ্রে প্রবেশ করে। পরে তারা দায়িত্বরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। এরপর চলমান লাইনের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম কেটে নিয়ে দ্রুত পালিয়ে যান। চুরি হওয়া মালামালের আনুমানিক দাম কয়েক লাখ টাকা। এর ফলে চারটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঘটনার পরপরই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়েছে।”

পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

নরসিংদীর ভাগদী বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

Update Time : 11:40:15 pm, Sunday, 26 April 2026