Dhaka 2:12 am, Wednesday, 5 August 2026

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা:-

নাটোরের নলডাঙ্গা উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সড়কের অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালায় উপজেলার সার্বিক সড়ক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল এমরান খান। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামীণ এলাকার সড়ক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, জনগণের চলাচল সহজীকরণ এবং টেকসই অবকাঠামো নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, গ্রামীণ সড়ক উন্নয়ন শুধু যোগাযোগ ব্যবস্থাকেই গতিশীল করে না, বরং কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষও উন্নয়নের সুফল ভোগ করতে পারবেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন নাটোর জেলা এলজিইডি কর্মকর্তা ইকবাল হোসেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গার সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক ও বিএনপি নেতা এম এ হাফিজসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা উপজেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কসমূহের উন্নয়ন ও সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের মতামত ও স্থানীয় প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

প্রেরক:
মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নলডাঙ্গা পৌর বাজার, নাটোর।
মোবাইল: ০১৭২১-৯৫৫৬৮১
তারিখ: ২১ মে ২০২৬

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

Update Time : 11:18:37 pm, Thursday, 21 May 2026