
কাজী মোস্তফা রুমি: নাগরপুরের দপ্তিয়রে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা’র লিফলেট বিতরণসংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষিত যা ইতিমধ্যে যুবসমাজ ও তরুণ প্রজন্মের কাছে ব্যাপকভাবে সারা ফেলেছে।
এরই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দপ্তিয়র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সাধারণ মানুষের মাঝে উক্ত ৩১ দফা উল্লেখিত লিফলেট বিতরণে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ ফেব্রুয়ারি’২৫ রোজ শনিবার বিকেল ৪:০০ ঘটিকায় দপ্তিয়র হাট ও বাজারে দপ্তিয়র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াসিম মোল্লার সভাপতিত্বে সদস্য সচিব হাসান মিয়ার সঞ্চালনায় উপস্থিত সাধারণ মানুষের মাঝে উক্ত লিফলেট বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, নাগরপুর উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী, ত্যাগী ও নির্যাতিত. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি।


উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ও দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. ফিরোজ সিদ্দিকী, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক মোঃ শাহজাহান সাজু, বিপ্লবী সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রিপন খান রবিন, নাগরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমেদ শিশির, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তার, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নবী, দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শামীম মিয়া, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সুমন বাপ্পি, কৃষক নেতা মোঃ রুবেল মিয়া প্রমূখ।

এছাড়াও উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে দপ্তিয়র ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
(সংশোধিত)
কাজি মোস্তফা রুমি: 



















