Dhaka 6:57 pm, Thursday, 23 April 2026

নাগরপুরের বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৫ অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে নাগরপুরের কৃতিসন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী স্বর্গীয় বাবু গৌতম চক্রবর্তীর নিজ হাতে গড়া ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী’২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ ফেব্রুয়ারি’২৫ রোজ সোমবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ১০:০০ ঘটিকায় উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ আব্দুস সবুর মিয়ার সঞ্চালনার এবং সিনিয়র শিক্ষক কহিনুর মিয়ার খেলা পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মো; রফিকুল ইসলাম।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠের মাধ্যমে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার মূল কার্যক্রম শুরু হয়।

বিদ্যালয় অধ্যানরত ছাত্রছাত্রীরা আলাদা আলাদা বিভাগে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথির বক্তব্যে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদেরকে এই বয়সে মোবাইল ফোন ও অনলাইন প্লাটফর্ম ব্যবহার নিরুৎসাহিত করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি ছেলে বা মেয়ে কোথায়, কার সাথে চলাফেরা করছে এ বিষয়ে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখারও অনুরোধ করেন। এছাড়াও উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো: তোফায়েল আহমেদ বাসেদ, নাগরপুর উপজেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষ চক্রবর্তী, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও ধুবড়িয়া সেফাতউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা, বেকড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শামসুল হক, শহীদ ক্যাডেট স্কুল নাগরপুরের পরিচালক সাবিনা ইয়াসমিন, প্রবাসী মো: সুমন শিকদার প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ে কর্মরত সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, ছাত্র-ছাত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেনাপোলে অমানুষিক নির্যাতনের পর হত্যা,মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

নাগরপুরের বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৫ অনুষ্ঠিত

Update Time : 07:39:36 pm, Monday, 10 February 2025