Dhaka 9:41 pm, Monday, 29 June 2026

নাসিরনগরে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচিতে বৃক্ষরোপন

  • Reporter Name
  • Update Time : 08:06:09 pm, Monday, 29 June 2026
  • 21 Time View

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শুরু হচ্ছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’।
আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছের চারা রোপণের এই মেগা প্রকল্পের অংশ হিসেবে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি (একটি শিশু, একটি গাছ)’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার ২৯ জুন স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিনের উপস্থিতি এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষার্থীরা একসঙ্গে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এই কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন বলেন,এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে আরও সচেতন করে তুলবে এবং সবুজায়ন কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যা করা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য ।  

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আবু ইউসুফ

নাসিরনগরে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচিতে বৃক্ষরোপন

Update Time : 08:06:09 pm, Monday, 29 June 2026